হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবিতে এবার সুনামগঞ্জ-সিলেট সড়কে বিক্ষোভ মেডিক্যালের শিক্ষার্থীরা
প্রয়োজনীয় ক্লিনিক্যাল শিক্ষা (হাতে-কলমে প্রশিক্ষণ) নিশ্চিত করতে সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালু এবং শিক্ষক নিয়োগের দাবিতে এবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে।মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার মদনপুর এলাকার সামনে তারা সুনামগঞ্জ-সিলেট সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখায়।